1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১৪ মে বুধবার সকাল ১১ টায় উপজেলার খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান মো: আতিকুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম, চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল মাজেদ প্রমুখ।
চলতি মৌসুমে কৃষকের অ্যাপে অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩৯ মেট্রিক টন ধান এবং চাল ১৪২২ মেট্রিক টন। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা এবং চালের দাম ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪ এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে ৩১ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর