1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩২ বার পঠিত

বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে অব্যাহত রয়েছে ভিজিট ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। প্রতি শুক্রবার রোগীদের কাছ থেকে কোনো ধরনের চিকিৎসা ফি নেওয়া হয় না। ফলে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

এমপি ডা. আব্দুল বারীর তত্ত্বাবধানে পরিচালিত ভবানীগঞ্জ ক্লিনিকে এ কার্যক্রমের মাধ্যমে প্রতি শুক্রবার রোগীরা বিনা ভিজিটে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। বিশেষ করে নিম্ন আয়ের ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগ আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র গ্রহণ করছেন বিনামূল্যে।

স্থানীয়রা জানান, নির্বাচনের আগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অনেক মানুষ উপকৃত হচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, জনসেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

এমপি ডা. আব্দুল বারী বলেন, মানুষের সেবা করাই আমার অঙ্গীকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি শুক্রবার ভিজিট ফ্রি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। যতদিন সম্ভব সাধারণ মানুষের পাশে থেকে এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।

এদিকে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগে রোগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, জনস্বার্থে এমন উদ্যোগ বিরল এবং প্রশংসার দাবিদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর