1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত



বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শনিবার উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” শীর্ষক এ উদ্যোগের উদ্বোধন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

দুপুর সাড়ে ১২টায় চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বনায়ন অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এছাড়া ভবানীগঞ্জ-হামিরকুৎসা সড়কের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে। একই সঙ্গে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং ভবানীগঞ্জ পৌরসভা কার্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, সবুজ পরিবেশ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, আব্দুল জব্বার, উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর রহমান, জহুরুল ইসলাম, মামুনুর রশিদ, সারোয়ার হোসেন রাকিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, বৃক্ষই পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাগমারা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর