1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল এলাকায় কৃষিজমির মূল্যবান টপসয়েল অবৈধভাবে কাটা ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।
অভিযান সূত্রে জানা যায়, মচমইল মৌজার বিস্তীর্ণ এলাকায় প্রায় ৬০০ বিঘা কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার কার্যক্রম চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হলে সংশ্লিষ্ট দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড প্রদান করা যায়নি।
তবে অভিযানের সময় টপসয়েল কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পুনরায় পরিচালিত না হতে পারে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৬ তারিখেও একই এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন,
“কৃষিজমির টপসয়েল কেটে নেওয়া দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “কৃষিজমি রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। কোথাও এ ধরনের অবৈধ কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসনকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যাতে সময়মতো ব্যবস্থা গ্রহণ করে এসব অপরাধ বন্ধ করা সম্ভব হয়।”
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর