1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ স্থানে ভেকু-ড্রেজার অকেজো

স্টাফ রিপোর্টার, বাগমারা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুরের মাটি খনন ও বিক্রয় এবং কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। এসময় বাগমারা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানে গণিপুর ইউনিয়নের তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে কোটালীপাড়া এলাকায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে ব্যবহৃত একটি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়।
একইভাবে কুমানিতলা এলাকাতেও টপসয়েল কাটার অভিযোগে অভিযান চালানো হয়। সেখানেও অভিযুক্ত কাউকে পাওয়া না গেলেও একটি ভেকু মেশিন স্পটেই অকেজো করা হয়।
অন্যদিকে যশোপাড়া এলাকায় সরকারি ১ নম্বর খাস পুকুরে অনুমতিবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ভেঙে ফেলা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, “কৃষি জমির টপসয়েল কাটা এবং সরকারি খাস সম্পদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। যদিও আজকের অভিযানে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তবুও ব্যবহৃত যন্ত্রপাতি অকেজো করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ থাকে। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর