1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অবৈধ মাটি খনন ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর ও কৃষি জমির মাটি খনন এবং বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬ খ্রি.) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এদিন মোট ৩টি স্থানে অভিযান চালানো হয়।

প্রথমে কোটালীপাড়া এলাকায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি। এসময় ঘটনাস্থলে থাকা একটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়।

এরপর একই ইউনিয়নের কুমাড়নিতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এখানেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর স্পটেই অকেজো করা হয়।

অন্যদিকে যশোপাড়া এলাকায় সরকারি ১ নম্বর খাস পুকুরে অনুমতিবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। এসময় একটি ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর