1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ বুধবার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৭১ বার পঠিত

 

আ: সালাম :

নওগাঁয় চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বুধবার বিকেল ৩টায় এই ম্যাচের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ প্রমুখ উপস্থিত থাকার কথা।

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের।

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব আব্দুর রউফ পাভেল বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ম্যাচ শেষে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রীতিভোজের আয়োজন রয়েছে। এই আয়োজনে চারটি সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীরা অংশ নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর