1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

 

ক্রিড়া প্রতিবেদক :

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ–২০২৫”।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হামিরকুৎসা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এলাকার হাজারো খেলাপ্রেমী দর্শক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগমারা উপজেলা শাখার নায়েবে আমির ডা. মোঃ আব্দুল বারী সরদার।

প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে। ইনসাব ভিত্তিক দেশ পরিচালনায় জামায়াত ইসলামীর বিকল্প নেই। জামায়াতে ইসলামী স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি করে। সঠিক উন্নয়ন চাইলে জামায়াত ইসলামীকে ক্ষমতার মানতে হবে। সেক্ষেত্রে তরুণদের ভূমিকা অপরিসীম। শুধু খেলাধুলায় না দেশ নিয়েও তরুণদের ভাবতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশিকুর রহমান আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম সহ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হামিরকুৎসা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রশিদ।

আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় তরুণদের উৎসাহিত করা, ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর