1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাচ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পঠিত



ক্রীড়া প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে এবার মোট ২৫টি ব্যাচ অংশগ্রহণ করে। চারদিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিদিনই দর্শকদের ছিল উপচে পড়া ভিড়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ২০০৬ ব্যাচ ও ২০১৭ ব্যাচ। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২০০৬ ব্যাচকে পরাজিত করে ২০১৭ ব্যাচ। এর মাধ্যমে ২০১৭ ব্যাচ টানা পারফরম্যান্সের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এটি মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম আসরের খেলা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর