1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত


আব্দুস সালাম, ক্রীড়া প্রতিবেদক:

আজ মঙ্গলবার (২৩/১২/২০২৫) উত্তর একডালা মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন /পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজশাহী, জনাব মোঃ সবুর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)(AC Land) জনাব সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ সালেক উদ্দিন সালেক উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ফুড অফিসার নওয়াজেস আমিন সেতু।
খেলার প্রথমার্ধে তারপর পৌরসভা ১-০ গোলে এগিয়ে থাকে।
খেলার দ্বিতীয়ার্ধে ভবানীগঞ্জ পৌরসভা গোল পরিষদ করার জন্য আক্রমণাত্মক ফুটবল খেলে। খেলার ৮৮ মিনিটে ভবানীগঞ্জ পৌরসভা একটি পেনাল্টি লাভ করে। ভবানীগঞ্জ পৌরসভার রনি পেনাল্টি থেকে গোল করলে খেলায় সমতা বিরাজ করে। এরপর আর কোন গোল না হলে টাইব্রেকারের খেলার ফলাফল নিষ্পত্তি করা হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে তাহেরপুর পৌরসভাকে পরাজিত করে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা। ম্যান অব দ্যা ম্যাচ গোলকিপার জুয়েল, টুর্নামেন্টে সেরা গোলস্কোরার রিয়াদ ভবানীগঞ্জ পৌরসভা, উদীয়মান খেলোয়াড় মোঃ সাব্বির আহমেদ ভবানীগঞ্জ পৌরসভা। ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলী আকবর মনজুরুল ইসলাম, আশরাফুল ইসলাম লিটন ও চতুর্থ রেফরির দায়িত্ব পালন করেন মোঃ রহিদুল ইসলাম।
ধারাভাষ্যকার, মোঃ আব্দুস সালাম সরকারি অধ্যাপক পানিয়া নরদাশ ডিগ্রি কলেজ, সেলিম রেজা এবং মনিরুজ্জামান মনির শাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর