1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে মহান মে দিবস উদযাপন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের আবাদপুকুর বাজারে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবাদপুকুর হাট বাজার কুলি শ্রমিক ইউনিয়নের আয়োজনে যথাযথভাবে দিবসটি পালন করা হয়।
এদিন সকালে বাজারের কাচারী মোড় থেকে এক র‌্যালী বের হয়। এর পর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো কাচারী মোড়ে এসে র‌্যালী শেষ করা হয়।

এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একডালা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হিটলারের সঞ্চালনায় সভায় আবাদপুকুর হাট-বাজার কুলি-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওসমান আলী সরদার, একডালা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফ আলী,কুলি সরদার ইউনুস আলী,আনিছার রহমান, বিপলব হোসেন,ব্রজেন চন্দ্র,জাহাঙ্গীর আলম,আশিক আহম্মেদ,শ্রমিক আব্দুস সাত্তার,সুলতান প্রামানিক,জাকারিয়া হোসেন,সেকেন্দার আলী ও আব্দুল জলিলসহ কুলি-শ্রমিকরা এবং একডালা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ সরদার উপস্থিত ছিলেন। এছাড়া রাণীনগর উপজেলা প্রশাসন,বিএনপি,জামায়াতসহ বিভিন্ন সংগঠন দিবসটি যথাযথভাবে পালন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর