1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিভিন্ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২১৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর, ভবানীগঞ্জ পৌরসভা, বেসরকারি এনজিও বাসনা জনকল্যাণ সংস্থা এবং ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভুঞা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আইন শাখার কর্মকর্তা আফরোজা আইরিন, গ্রাম আদালতের সমন্বয়কারী রবিউল ইসলাম ও নারায়ণ চন্দ্র অধিকারী এবং ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিনা ইসলাম।
বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর