1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাংবাদিক হেলাল উদ্দিনের উদ্যোগে নানসর হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ নিউজ:

রাজশাহী বাগমারার নানসর হাফিজিয়া মাদ্রাসায় সাংবাদিক মো: হেলাল উদ্দিনের উদ্যোগে  ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২১ বছর ধরে এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। চলমান শিক্ষা কার্যক্রম কে গতিশীল ও সহায়তার অংশ হিসেবে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে  বর্তমানে প্রায় ৩০ জন শিক্ষার্থী পবিত্র কুরআন ও দ্বীনি শিক্ষা লাভ করছে।

নানসর এলাকাবাসীসহ, স্থানীয় দানশীল ব্যক্তি এবং সমাজসেবকদের আন্তরিক অনুদানে পরিচালিত হয়ে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। মাদ্রাসার মোহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম এবং পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন প্রভাষক আলহাজ্ব শাহিন উল ইসলাম।

ইফতার মাহফিল আয়োজনের মূল উদ্যোক্তা, সাংবাদিক হেলাল উদ্দিন ইফতারের পূর্বে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিশেষে মাদ্রাসার উন্নতি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর