1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

“নৈতিক উৎকর্ষ সাধনে রোজার ভূমিকা অপরিসীম ” বললেন নুরুজ্জামান লিটন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

 

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি :

“নৈতিক উৎকর্ষ সাধনে রোজার ভূমিকা অপরিসীম ” বললেন নুরুজ্জামান লিটন
আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার ৪ নং ‌দেলুয়াবাড়ি ইউ‌নিয়ন কর্তৃক আ‌য়ো‌জিত কর্মী ও সুধীদের সম্মানে বেড়া প্রাইমারী স্কুল (কারবালা) মা‌ঠে এক ইফতার মাহ‌ফি‌লে প্রধান অতিথীর বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫(পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, রোজার মাধ্যমে মানুষের মনের পাশবিকতা দূর করে আত্ম সংযমের চেষ্টা চালাতে হবে। যাতে করে খুন-ধর্ষণ, রাহাজানি-হানাহানি, চুরি-ডাকাতি সমাজ থেকে দূর করা সম্ভব হয়।
উক্ত ইফতার মাহ‌ফি‌লে সভাপ‌তিত্ব ক‌রেন ৪নং ‌দেলুয়াবাড়ি ইউ‌নিয়‌নের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ও ইউ‌নিয়‌ন জামায়াত সভাপ‌তি জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আমীর ও সা‌বেক ছাত্রনেতা নূর আলম, জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াত সভাপ‌তি এজাজুল হক, শ্রমিক নেতা হাজী আমজাদ হো‌সেন, বীর মুক্তি‌যোদ্ধা ও উপ‌জেলা মুক্তি‌যোদ্ধা কমান্ডার আ‌নিছুর রহমান, জামায়াত নেতা মাওঃ জাহাঙ্গীর আলম, মাওলানা সাইফুল ইসলাম, সা‌বেক ছাত্রনেতা লোকমান আলী, ওয়ালিউর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর