1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে আরো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো, আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে নাইম মন্ডল (২৫), মুরইল তালুকদার পাড়ার জছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২) মুরইল পুর্বপাড়ার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯) ও নওগাঁ আত্রাই উপজেলার ভোঁপাড়ার জহুরুল সরদারের ছেলে আরিফ সরদার রাব্বি (১৯)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, অত্র উপজেলায় অব্যাহত মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাইম মন্ডলের শয়ন কক্ষে মাদক রেখে বিক্রির সময় ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর আগে এসআই ফেরদৌস আলী আদমদীঘি বাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা, আদমদীঘির দত্তবাড়ি গুচ্ছগ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর