1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে মোটরসাইকেলে মাদক পাচার, ৪ লাখ টাকার টাপেন্টাডলসহ আটক-২ ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৮ বার পঠিত


‎লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎মঙ্গলবার (৯ জুন) সকালে সদর উপজেলার দুরাকুটি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

‎​আটককৃতরা হলেন, সদর উপজেলার উত্তর তালুক খুটামারা (বানভাসা) গ্রামের মোঃ মনির হোসেন (৩৫) এবং একই এলাকার মোঃ ইউসুফ আলী (২৮)।

‎​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোগলহাট সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকের একটি বড় চালান লালমনিরহাট শহরের দিকে আসছে, এমন একটি গোপন সংবাদ আসে ডিএনসি কর্মকর্তাদের কাছে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল দুরাকুটি এলাকায় ওত পেতে থাকে। সকালের দিকে মোগলহাটের দিক থেকে আসা একটি পালসার মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহীদের মাঝে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার পিস নিষিদ্ধ ‘টাপাল-১০০’ ব্র্যান্ডের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

‎​অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত অপরাধীদের মোটরসাইকেলটি জব্দ করে ডিএনসি কার্যালয়ে নিয়ে আসা হয়।

‎​অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে এই নিষিদ্ধ ট্যাবলেটের চালান এনে জেলা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

‎​তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই সিন্ডিকেটের সাথে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর