1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পঠিত

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।তিনি জানান, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কিনে দুইটি গোডাউনে মজুত করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচলনা করা হয়।

অভিযানে দুই গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু সরকারি বস্তাও পাওয়া গেছে। তবে অভিযানের সময় চালের কোনো মালিককে পাওয়া যায়নি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান,রাণীনগর থানাপুলিশ ও একডালা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর