1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় এইচটিআই’র আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার আউচপাড়া ইউনিয়নের লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও এতিমখানায়
হ্যান্ডস টুগেদার ইনিসিয়েটিভস (এইচটিআই) এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পের আয়োজন করা হয়।

রাজশাহীর নওদাপাড়া আম চত্বরের আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প পরিচালিত হয়।

বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, লাহার আলি হাফেজিয়া ও ক্বওমিয়া মাদ্রাসার মুহতামিম আমজাদ হোসেন, রাজশাহী প্রিমিয়ার ব্যাংক পিএলসির ম্যানেজার হেলাল উদ্দিন, রাজশাহী রুপালি ব্যাংক পিএলসি লক্ষীপুর শাখার ম্যানেজার রাকিব হাসান, রাজশাহী জনতা ব্যাংক পিএলসি হড়গ্রাম শাখার ম্যানেজার শাফিকুর, হ্যান্ডস টুগেদার ইনিসিয়েটিভসের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইফ, এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প উপলক্ষ্যে ২৫০ জনকে সেবা দেওয়া হয়েছে। হ্যান্ডস টুগেদার ইনিসিয়েটিভস ৫ বারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নওদাপাড়া আম চত্বরের আধুনিক চক্ষু হাসপাতালের ডা: রেশমাতুল জান্নাত
এমবিবিএস ( আরএমসিএইচ), রায়হানুল হক, ডিএমএফ চেকমো প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর