1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহী-৪ আসনে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: দিনভর বিনামূল্যে চিকিৎসা দিলেন এমপি আব্দুল বারী সরদার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত


রিমন মাহমুদ:

বাগমারার ভবানীগঞ্জ ক্লিনিকে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোঃ আব্দুল বারী সরদার।

নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোঃ আব্দুল বারী সরদার। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার নিজস্ব চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

জানা গেছে, আজ শুক্রবার সকাল থেকেই বাগমারার ভবানীগঞ্জ বাজারে অবস্থিত ‘ভবানীগঞ্জ ক্লিনিকে’ রোগী দেখা শুরু করেন তিনি। জুমার নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি দিলেও নামাজ শেষে পুনরায় সেবা প্রদান শুরু করেন। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে।

ব্যক্তিজীবনে ডা. আব্দুল বারী সরদার মাদরাসা শিক্ষা থেকে উঠে এলেও পরবর্তীতে চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি (এমবিবিএস) অর্জন করেন। গত ৩০ বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে ভবানীগঞ্জ ক্লিনিক পরিচালনা করে আসছেন। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচিত হলে তিনি প্রতি শুক্রবার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেবেন।
সেবা নিতে আসা মাদারিগঞ্জের মোছাঃ শিউলি খাতুন ও চন্ডিপুরের মোঃ ইসহাক আলী জানান, “আমাদের এমপি মহোদয় নির্বাচনের আগে কথা দিয়েছিলেন তিনি প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা দেবেন। আজ তার বাস্তবায়ন দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা গর্বিত যে এমন একজন মানুষকে প্রতিনিধি হিসেবে পেয়েছি।”

মানসিংহপুরের মোঃ হাসান আলী বলেন, “জনপ্রতিনিধিরা সচরাচর নির্বাচনের পর দেওয়া কথা ভুলে যান, কিন্তু ডা. বারী তার ব্যতিক্রম। আশা করি এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর