1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আটক ৪

দুর্গাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর ) সকালে উপজেলার পুরো এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।

 

সাজাপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ড নান্দোপাড়া গ্রামের মুনসুরের ছেলে জিল্লুর রহমান (৫০), ৫নং ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামের রিয়াজুলের ছেলে সিরাজুল (৪০)
এবং পবা উপজেলার মাথুরার আমিরের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও বড়আমগাদী মৃত হোসেন মন্ডলের ছেলে বেলাল উদ্দিন (৩২)।

 

যৌথ অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, বিভিন্ন স্থানে মাদক নিয়ন্ত্রণে আমাদের একটি টিম নিরলসভাবে কাজ করছেন। দুর্গাপুরে কোথাও মাদক ক্রয়- বিক্রয় হলে তা নিয়ন্ত্রণে সবরকম তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর