1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় খাসপুকুর দখল নিয়ে সংঘর্ষ; জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে একটি খাসপুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এদিকে বুধবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা বাজারে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, রামরামা মসজিদ কমিটির সভাপতি ইয়াসিন আলী, মসজিদ কমিটির সদস্য রায়হান খাঁ, শহিদুল ইসলাম, বকুল সরদার, সবদুল খাঁ, মালা বেগম, শামীমা আক্তার চুমকি, নাসিমা আক্তার, চাম্পা বেগম সহ প্রমূখ।
আয়োজিত মানববন্ধনে বক্তারা দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ও গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকনের বহিষ্কার দাবী জানান।

হামলার ঘটনায় ওই রাতেই বাগমারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো মাসুদ (৩৫) ও জামাল (৩৩)।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুকুরটি মসজিদের নিয়ন্ত্রণে ছিল এবং পুকুর সংলগ্ন কিছু জমি মসজিদের মালিকানায় রয়েছে। আহত শহিদুল ইসলাম জানান, “এই পুকুরটি মসজিদের নামে দেওয়া ছিল। ৫ তারিখে সরকার পরিবর্তনের পরে ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, তার ভাই ও ভাতিজাসহ কয়েকজন দখলের চেষ্টা করে। পরে বিষয়টি এসিল্যান্ডের মাধ্যমে সমাধানের কথা থাকলেও তারা তা মানে না এবং পুণরায় দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা আক্রমণ করে। দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা ও পিটিয়ে জখম করে।”

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, শহিদুল ইসলাম, রায়হান খাঁ ও আশরাফ। প্রথমে তাদেরকে নিকটস্থ বাগমারা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মসজিদ কমিটির পক্ষে রায়হান (৩২) বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামিরা হল গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, শওকত হোসেন অনিক (যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ খোকনের স্ত্রী সালমা বেগম।

অভিযুক্ত জহুরুল ইসলাম খোকনকে মোবাইলে কয়েকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সংবাদদাতাকে বলেন, “ঘটনাস্থল আমার বাড়ির থেকে ৩–৪ কিলোমিটার দূরে; এ বিষয়ে আমি কিছু জানি না।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর