1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ‎

লালমনিরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

‎সাজাপ্রাপ্ত শাহার আলী সাদ্দাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচৌকি এলাকার মৃত কলিমুদ্দিন শেখের ছেলে।

‎আদালত সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মাদক দ্রব্য রেখে বিক্রি করতেন শাহার আলী সাদ্দাম। এমন গোপন খবরে ২০২০ সালের ১৩ অক্টোবর অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে হাতীবান্ধা থানার তৎকালিন উপ পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন। এ ঘটনায় ওই দিন হাতীবান্ধা থানায় শাহার আলী সাদ্দাম ও পলাতক তার সহযোগী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

‎এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে শাহার আলী সাদ্দাম ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামীর উপস্থিতিতে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অপর আর একটি ধারায় তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়। অপর আসামী জাহাঙ্গীর আলম এ মামলার সকল দায় থেকে বেকসুর খালাস পেয়েছেন।

‎লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর