1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে রোজ সংস্থার ঈদ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

‎লালমনিরহাট প্রতিনিধি।
‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক উন্নয়ন সংস্থা Rural Organization for Social Empowerment (ROSE)–রুরাল অর্গানাইজেশন ফর সোশাল এমপাওয়ারমেন্ট (রোজ)।

‎মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোজ’র সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, কোষাধ্যক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

‎অনুষ্ঠানে রোজ’র সম্মানিত চেয়ারম্যান বলেন, ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে সমাজে প্রকৃত মানবিকতা প্রতিষ্ঠিত হয় না। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। রোজ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে।

‎সংস্থার ভাইস চেয়ারম্যান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতিবছর বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একে অপরের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

‎রোজ’র নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বলেন, রোজ শুধু ত্রাণ বা সহায়তা প্রদান নয়, বরং দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়ন, যুব ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে এই আয়োজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।

‎সংস্থার কোষাধ্যক্ষ বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।

‎এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রোজ’র এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। রোজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

‎উপকারভোগীদের মধ্যে কয়েকজন আবেগাপ্লুত হয়ে বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রোজ’র প্রতি কৃতজ্ঞতা জানাই।

‎অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

‎উল্লেখ্য, Rural Organization for Social Empowerment (ROSE) দীর্ঘদিন ধরে লালমনিরহাট অঞ্চলে সামাজিক উন্নয়ন, যুবশক্তির বিকাশ, পরিবেশ সচেতনতা, দক্ষতা উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর