1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে ড্রেনের পানিতে বাড়ি ভেঙ্গে যাওয়ার উপক্রম, নেই কোন ব্যবস্থা!

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৮২ বার পঠিত

 

এম কে হীরা মানিক সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দি পৌর ১ নং ওয়ার্ড হিন্দুকান্দি গ্রামে ফিরোজ মিয়ার বাড়ি ও পাভেল মিয়ার বাড়ি,বাঙ্গালী নদীর কিনারা ঘেষে। টিনশেড বাড়ির বেড়া ঘেঁষে পৌরসভার একটি ড্রেন রয়েছে। ভারী বর্ষণ ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থার কারণে বাড়ি ধসে যাওয়া উপক্রম হয়েছে। ড্রেনের তীব্র পানির চাপে কখন যেন ছোট্ট বাড়িটি নদীতে ধসে যায়। শনিবার (২রা আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর বাম তীরে ব্লক ও জিও ব্যাগ না থাকা ও ভারী বর্ষণ এবং ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার কারণে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে।

ফিরোজ মিয়া বলেন, সারারাত জেগে থাকি। বৃষ্টি এলে আরও টেনশন বেড়ে যায়। কখন জানি বাড়ি ভেঙ্গে নদীতে পড়ে যায়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি, নদীর পাড়ে প্রয়োজনীয় ব্লক বা জিওব্যাগ না থাকা এবং অতিবৃষ্টির কারণে প্রতি বছরই কিছু না কিছু অংশ ভাঙে। এবারও টানা বর্ষণের ফলে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদী ভাঙ্গনরোধে স্থায়ী ভাবে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবীও জানিয়েছেন এলাকাবাসী।

সারিয়াকান্দি পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঐ জায়গা পরিদর্শন করেছি। ভাঙ্গন রোধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে,ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেছেন বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম পলাশ, সাহাজাত হোসেন পল্টন,ইউনুছ আলী মন্ডল,সেলিম রহমান, কামরুল ইসলাম,উপজেলা জাসাস নেতা মিজানুর রহমান মিলন,ফজলুল হক, হীরা মানিক, মামুন মিয়া,যুবনেতা জুয়েল সরকার রুবেল, সুজন মাহমুদ বাবু সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর