1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে PPB সংগঠনের উদ্যোগে ২০০ জন গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে পরিকল্পনা- প্রচেষ্টা -বাস্তবায়ন (বন্ধু মহল) সংগঠনের সভাপতি ছালজার রহমানের ব্যক্তিগত প্রচেষ্টা ও নিজেস্ব অর্থায়নে ২০০ জন গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ সদস্যবৃন্দ উপদেষ্টা মন্ডলী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। ১৭ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার পারতিতপরল এলাকা সংগঠন কার্যালয় এ বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ছালজার রহমান বলেন, আমাদের সংগঠনের প্রধান পরিকল্পনা যে কোনো ক্রান্তিকালে অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো। তাই সকলের সহযোগিতা নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে এবং নেশা মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই। আশা করি সকলের প্রচেষ্টায় অনেক দূর নিয়ে যেতে পারবো। প্রাথমিক পর্যায়ে ২১ সদস্য বিশিষ্ট পরিকল্পনা-প্রচেষ্টা-বাস্তবায়ন বন্ধু মহল সংগঠন গঠন করেছি। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। যার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তহিদুল ইসলাম, এ সময় উক্ত সংগঠনের অনেকেই দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সর্বশেষ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে মিষ্টিমুখ করে সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর