এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে পরিকল্পনা- প্রচেষ্টা -বাস্তবায়ন (বন্ধু মহল) সংগঠনের সভাপতি ছালজার রহমানের ব্যক্তিগত প্রচেষ্টা ও নিজেস্ব অর্থায়নে ২০০ জন গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ সদস্যবৃন্দ উপদেষ্টা মন্ডলী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। ১৭ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার পারতিতপরল এলাকা সংগঠন কার্যালয় এ বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ছালজার রহমান বলেন, আমাদের সংগঠনের প্রধান পরিকল্পনা যে কোনো ক্রান্তিকালে অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো। তাই সকলের সহযোগিতা নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে এবং নেশা মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই। আশা করি সকলের প্রচেষ্টায় অনেক দূর নিয়ে যেতে পারবো। প্রাথমিক পর্যায়ে ২১ সদস্য বিশিষ্ট পরিকল্পনা-প্রচেষ্টা-বাস্তবায়ন বন্ধু মহল সংগঠন গঠন করেছি। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। যার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তহিদুল ইসলাম, এ সময় উক্ত সংগঠনের অনেকেই দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সর্বশেষ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে মিষ্টিমুখ করে সমাপ্ত ঘোষণা করা হয়।