1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার আদমদীঘিতে এ্যাম্পলসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

 

গ্রাম বাংলা ২৪ ডেস্ক ঃ

বগুড়ার আদমদীঘিতে ৪৫পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ ঠান্ডু মিয়া (৫৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার সান্তাহার ফুসুওয়ালী মসজিদের পাশে জনৈক রাশেদের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঠান্ডু মিয়া আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার ফুসুওয়ালী মসজিদের পাশে জনৈক রাশেদের বাড়ির সামনে মাদক বেচা কেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪৫পিস নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ মাদক কারবারি ঠান্ডু মিয়াকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ঠান্ডু মিয়ার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর