1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর রাণীনগর উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সভায় উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রার্থীদের নাম ঘোষণা করে জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব। আগামীতে উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত এসব প্রার্থীদেও নাম ঘোষণা করেন তিনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও বর্তমান জেলা শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আন্নামা বিনতে আকবর। ১নং খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেনকে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, উপজেলার ৮টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর