1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে ৩১ দফার  লিফলেট বিতরণ 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

দুর্গাপুর পুঠিয়ার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বুকলেট ও লিফলেট বিতরণ করেছেন রাজশাহী ৫ ( দুর্গাপুর – পুঠিয়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।

১৮ মে (রবিবার) বেলা তিনটার দিকে পাঁচ শতাধিক মোটরসাইকেল সহ আমগাছী বাজার থেকে ভারুয়াপাড়া, বেলপুকুর, বানেশ্বর, শিবপুর, পালি বাজার, দুর্গাপুর, ধরমপুর,আলিপুর, গোপালপুর ও কানপাড়া বাজারে বুকলেট ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় দুর্গাপুর ও পুঠিয়ার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, বিএনপি রাষ্ট্র-কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ। এ জন্য আমাদের নেতা তারেক রহমান ১৩ জুলাই, ২০২৩ এ ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুন-প্রতিষ্ঠিত হবে, ভোটের অধিকার ফিরে আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে। বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। সকলে মিলে-মিশে কাজ করলে দেশ ও জাতির উন্নতি হবে ইনশাআল্লাহ্। তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। আর তৃণমূলই হচ্ছে বিএনপির মূল শক্তি। এ জন্য ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপির কোনো ক্ষতি করতে পারেনি। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর