1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

সাংবাদিক তুহিন হত্যার আসামিদের ফাঁসির দাবিতে সারিয়াকান্দিতে সাংবাদিকদের মানববন্ধন

 

এম কে হীরা মানিক সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি :

গাজীপুরের চন্দ্রা চৌরাস্তায় জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে নিশংস ভাবে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন সারিয়াকান্দি উপজেলার সকল সাংবাদিকরা। রবিবার ১০ আগস্ট সকাল ১১ টায় সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মেইন রোডে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন রুবেল, শাহাদাত জামান, শাহিন আলম, ফজলুর রহমান, মুক্তি মন্ডল,মিজানুর রহমান মিলন, মামুন আব্দুল কাইয়ুম, ফরহাদ হোসের, রাসেদ মন্ডল, জাফরুল সাদিক, সনি, বিপ্লব মন্ডল, মনজুরুল আলম মঞ্জু, ও এম কে হীরা মানিক সহ সকল সাংবাদিকবৃন্দ, এতে উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা অনেক দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা কামনা করে, আর যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে, বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান। পরবর্তীতে একই দিনে রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের আয়োজনে সিনিয়র সাংবাদিদের উপস্থিতিতে প্রেসক্লাবের সামনে আবার কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।মানববন্ধনে সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক রহিদুল রহমান মিলন,রাশেদ,সাদিক, আমিনুল ইসলাম হিরু, রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, সাহাদত জামান, হারুনুর রশীদ হারুন,পাভেল, মুজাহিদুল ইসলাম পলাশ, তারা বক্তবে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।