1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পঠিত


গ্রাম বাংলা ডেস্ক:
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে যায়।

নিহতরা হলেন- বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম ও অজ্ঞাত পথচারী।

পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জনের মত আহত হয়। আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপক্ষে নেওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করা হয়। এর মধ্যে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিন জনকে মৃত ঘোষণা করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর