1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার!

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ :

আবারও আলুর বাজারে বড় ধরনের পতন ঘটেছে। আজ আহসানগঞ্জ হাট ঘুরে দেখা যায়, মাঠে সোনালী স্বপ্ন ফলানো কৃষকরা হাটে এসে পাচ্ছেন না ন্যায্য মূল্য। প্রতি মণ আলু বিক্রি হচ্ছে মাত্র ২৫০ টাকায়—যেখানে এক বস্তা সার কিনতেই গুনতে হচ্ছে ২২০০ টাকা!
কৃষকদের দাবি, শুধু সার নয়—উন্নত বীজ, সেচ খরচ, জমি প্রস্তুত, শ্রমিক মজুরি, কীটনাশক ও পরিবহন ব্যয় মিলিয়ে উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ। অথচ বাজারে এসে সেই আলুই বিক্রি করতে হচ্ছে লোকসানে। এতে চরম হতাশায় পড়েছেন তারা।
হাটে উপস্থিত এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ঋণ করে চাষ করেছি। এখন এই দামে আলু বিক্রি করলে পুঁজি তো দূরের কথা, খরচই উঠবে না। পরিবার চালাবো কীভাবে?”
আরেকজন কৃষকের ভাষ্য,
“এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে আলু চাষ বন্ধ করতে বাধ্য হবো।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। তবে কৃষকদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও সংরক্ষণ সুবিধার অভাবে তারা জিম্মি হয়ে পড়ছেন। হিমাগার সংকট, দালাল চক্র ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে দাবি তাদের।
কৃষি নির্ভর এই অঞ্চলে আলুর দাম ধসে পড়ায় গ্রামীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি দ্রুত ন্যায্যমূল্য নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আলু উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
-কৃষকদের দাবি—
-ন্যায্যমূল্য নিশ্চিত করা
-হিমাগার ভাড়া কমানো
-সরকারি পর্যায়ে আলু ক্রয়ের উদ্যোগ
– বাজার মনিটরিং জোরদার করা
এখন প্রশ্ন একটাই—কৃষকের ঘাম কি তবে আর মূল্য পাবে না?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর