1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারীর সফল নেতৃত্ব ও আগামী দিনের দায়িত্ব পালনে কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বালানগর কামিল মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, ন্যায়ভিত্তিক নেতৃত্ব এবং বাগমারার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা এবং জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নে সফলতা লাভের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানানো হয়।
বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, খোরশেদ আলম ও আশরাফুজ্জামান প্রমুখ।আয়োজক শ্রমিক নেতা আকবর আলী বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা থেকেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর