1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে গর্ভবতী নারীকে পিটিয়ে গর্ভপাত; তদন্তে পুলিশ

লালমনিরহাট, প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রুবিয়া বেগম (৪৭) নামে এক গর্ভবতী নারীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গর্ভপাত হয়েছে বলে দাবি করেছেন স্বামী। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আছেন।

‎ভুক্তভোগীর স্বামী আজিবর রহমান জানান, গত ৩০ আগস্ট এ ঘটনায় তিনি আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, সেদিন সকালে আসামিরা প্রথমে তার স্ত্রী রুবিয়া বেগম ও ৮৫ বছর বয়সী মাতা আম্বিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আব্দুস সাত্তার (৬০) তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। স্ত্রী রুবিয়া বেগম মাকে রক্ষা করতে গেলে জসিম উদ্দিন (২৫) লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে দলবেঁধে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।

‎অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও হামলাকারীরা তার তলপেটে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎ভুক্তভোগীর স্বামী বলেন, “জমি নিয়ে আগেও বিরোধ ছিল। কিন্তু এভাবে দলবেঁধে আমার গর্ভবতী স্ত্রীকে আক্রমণ করবে তা কল্পনাও করিনি। আমার স্ত্রীর জীবন এখনও ঝুঁকিতে আছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

‎অসুস্থ রুবিয়া বেগমও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে প্রধান আসামি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর