1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে এবার চুরি হলো দরিদ্র বৃদ্ধের তিনটি গরু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এবার দরিদ্র বৃদ্ধের গোয়াল ঘর থেকে একমাত্র সম্বল তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের জসিম উদ্দীনের ছেলে দরিদ্র বৃদ্ধ নাসির উদ্দীন মন্ডলের গোয়াল ঘর থেকে গরু তিনটি চুরি হয়। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এনিয়ে গত ৮দিনে ১০টি গরু চুরির ঘটনা ঘটল।

বৃদ্ধ নাসির উদ্দীন জানান,বৃহস্পতিবার সন্ধায় তার একমাত্র সম্বল তিনটি গরু বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান তিনটি গরুই গোয়াল ঘর থেকে চুরি হয়ে গেছে। গরু তিনটির মুল্য প্রায় একলক্ষ ৫০হাজার টাকা হবে বলে জানান তিনি। তিনি বলেন,বাড়ীর ভিটে এবং ওই তিনটি গরু ছাড়া তার কোন সম্বল নেই। গরুগুলো লালন পালন করে যে আয় হয় তা দিয়েই সংসার চলতো। অথচ চোরেরা একমাত্র সম্বল গরু তিনটিই চুরি করে নিয়ে গেলো।

এর আগে বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রামের জাহিদুল ইসলাম আলেমের একটি, ৩মে রাতোয়াল গ্রামের মজিবুর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের চারটি এবং গত ৩০এপ্রিল গুয়াতা গ্রামের সিদ্দিক তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় থানাপুলিশ কাউকে গ্রেফতার বা চুরি হওয়া গরুগুলো এখনো উদ্ধার করতে পারেনি।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,শিয়ালা গ্রামে গরু চুরির ঘটনায় সেখানে পুলিশ পাঠিয়ে পরিদর্শণ করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার এবং জরিতদের ধরতে অভিযান চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর