1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

রাজশাহী–৪ বাগমারা আসনে নির্বাচনী আইনশৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি প্রশাসনের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৪ (বাগমারা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কথা বলেছেন প্রতিবেদকের সাথে।

বাগমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রায় সাড়ে চারশো পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭৭ টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিয়েছি। প্রতিটি ভোটকেন্দ্রে একজন এসআই এর নেতৃত্বে দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে একজন এসআই এর পাশাপাশি তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাকাম্মাম মাহমুদা জানান, ভোটকেন্দ্রভিত্তিক আনসার সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১২২ টি ভোটকেন্দ্রে মোট ১৫৮৬ জন দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে নয়জন পুরুষ এবং চারজন মহিলা আনসার সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। প্রয়োজন অনুযায়ী নির্বাচন পরবর্তী সময়েও গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা দায়িত্ব পালন করবেন।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন পরবর্তী সময়েও এ তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একাধিক টিম মাঠে কাজ করবে।

তিনি বলেন, “ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
নির্বাচন পরবর্তী সময়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ফলাফল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে। যেকোনো নাশকতা ঠেকাতে সকল বাহিনী সর্বদা তৎপর থাকবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা পেলে বাগমারায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদান করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর