
গ্রামবাংলা নিউজ:
বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় জাল সনদ ব্যবহার করে কর্মরত সারা দেশে ২৫৬ শিক্ষককে বেতন-ভাতা ফেরত দিতে হবে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে এই শিক্ষকদের শনাক্ত করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে তাদের তালিকা জমা দেওয়া হয়েছে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক সাইফুল ইসলামের সাক্ষর করা তালিকাটি সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী, স্কুল-কলেজে কর্মরত ১২৪ জনের কম্পিউটার সনদ, ৭৮ জনের শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ এবং ৫৪ জন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সনদ জাল । এর মধ্যে রাজশাহী বাগমারা উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা মিলে মোট ১০ জন জাল সনদ ধারী শিক্ষক রয়েছেন। তালিকাটি কমেন্ট বক্সে ।