1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

‎”মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে” ‎লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন হাঙ্গেরীর কনসাল পোলানেক

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।।
‎সারাদেশের মতো লালমনিরহাটেও ধর্মীয় উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে শারদীয় দুর্গোৎসব।

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাপটানা বাজারের দেব পূজা মণ্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন এ্যাম্বাসি অব হাঙ্গেরী, ঢাকার কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাম্বাসি অব হাঙ্গেরী, ঢাকার কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক, এ্যাম্বাসি অব হাঙ্গেরী, চট্টগ্রামের কনসাল ড. মোখলেসুর রহমান লেলিন।

‎এ সময় এ্যাম্বাসি অব হাঙ্গেরী, ঢাকার কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি চিরন্তন সংস্কৃতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলেমিশে উৎসব উদযাপন করে, যা সত্যিই অনুকরণীয়। দুর্গোৎসবের এই মহোৎসবে আমি সকল হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই। হাঙ্গেরি-বাংলাদেশ বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময় ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আমি আশা করি।”

‎তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলবন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সবার।

‎বিশেষ অতিথি ডা. শহিদুজ্জামান কাকন বলেন, “দুর্গোৎসব মানেই শক্তির জাগরণ, অসুরের বিনাশ আর সত্য ও ন্যায়ের জয়। পূজার এই আনন্দঘন পরিবেশে মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় হোক এই কামনা করি।”

‎দেব পূজা মন্ডপের সভাপতি জয়ন্ত দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাম্বাসি অব হাঙ্গেরী, ঢাকার কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক, সুইডেনের বিশিষ্ট অর্থনীতিবিধ শহিদুজ্জামান কাকন, এ্যাম্বাসি অব হাঙ্গেরী, চট্টগ্রামের কনসাল ড. মোখলেসুর রহমান লেলিন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার এম তরিকুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

‎পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এ বছর জেলার বিভিন্ন মণ্ডপে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালিত হচ্ছে। ভক্তরা সকাল থেকেই প্রতিমা দর্শনে আসতে শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

‎বক্তারা একসঙ্গে বলেন, “দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সবার উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে যে ঐক্য সৃষ্টি হয়, তা জাতি হিসেবে আমাদের শক্তি জোগায়।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর