1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বিষ্ণুপুর ইউনিয়নে নবনির্বাচিত নওগাঁ, ৪ আসন সংসদ সদস্যের বিজয় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত

রিপন হোসেন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি,

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকলের অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে।

​১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া ডিগ্রি কলেজ মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার একরামুল বারী টিপু-এর বিজয় উপলক্ষে এক বিশাল বিজয় লক্ষ্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের সমাগম ঘটে।

মমতাজুল ইসলাম, মেম্বার সাবেক সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার আপোষ করা হবে না।” তিনি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

আব্দুল্লাহ আল কাফি, কেন্দ্রীয় ছাত্রনেতা তিনি এই বিজয়কে জনগণের বিজয় হিসেবে অভিহিত করেন। তিনি দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার এবং মরহুম সংসদ সদস্য সামসুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আবুল কালাম আজাদ
সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানের সভাপতিত্বকালে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সকলকে মিলেমিশে থাকতে হবে এবং যেকোনো ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম, যুবদলের সভাপতি আফতাব মৃধা, জাহিদ এবং মোসলিম সাহানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর