1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কোরআন দিবস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩১২ বার পঠিত

 

আতাউর রহমান, গমারা (রাজশাহী)প্রতিনিধি:-
রাজশাহীর বাগমারায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে ১১মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষ্যে সোমবার (১২মে) বেলা এগারোটার দিকে সাধারন শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন শরীফ বিতরন করা হয়েছে। এসময় একশজন শিক্ষার্থীকে কোরআন শরীফ দেয়া হয়।

এ উপলক্ষ্যে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৪ বাগমারা আসনের আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আব্দুল বারী। এসময় বাগমারা উপজেলা (পূর্ব) সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম।

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা অফিস সম্পাদক শামিম আহমেদ, বাগমারা (পূর্ব) সাধারন সম্পাদক নাদিম মোস্তফা, কলেজ সম্পাদক তানভীর আহমেদ, দাওয়া সম্পাদক আতিকুর রহমান, ছাত্রশিবির নেতা আব্দুল খালেক, ফয়সাল হাবিব প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর