1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারীর আগামী দিনের দায়িত্ব সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বালানগর কামিল মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রমকে বেগবান করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সফলতা অর্জনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, খোরশেদ আলম ও আশরাফুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক শ্রমিক নেতা আকবর আলী বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর