1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বাগমারার ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

আব্দুস সালাম ক্রীড়া প্রতিবেদক বাগমারা;

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুটি সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন এবং খেলা শেষে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২-০ গোলে মচমইল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচটি ৫০ মিনিট অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের দুটি স্কুলের খেলোয়াররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। গোল করার মত অনেক সহজ সুযোগ উভয় দলই নষ্ট করে। যার ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধে উভয় দল আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১টি আত্মঘাতী গোল লাভ করে। ১০ মিনিটের মধ্যে ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় সামিউল ইসলাম আরও ১টি গোল করে। ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষক আসাদুজ্জামান জুয়েল এবং ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন আমাদের ছেলেরা অনেক পরিশ্রম করেছে যার ফলে আমরা আজ চ্যাম্পিয়ন হতে পেরেছি।
চ্যাম্পিয়ন এবং রানারআপের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। এ সময়  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে হামজা চৌধুরী জামাল ভূঁইয়া ও ঋতুপর্ণা চাকমার মত খেলোয়াড় হয়ে উঠতে পারো। খেলা হল মানুষের একটি প্রাকৃতিক প্রবৃত্তি। প্রাচীনকাল থেকেই মানুষ খেলার মাধ্যমে আনন্দ-ফূর্তি উপভোগ করে আসছে। খেলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা শারীরিক গঠনে সাহায্য করে এবং মাদকদ্রব্য থেকে দূরে রাখে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন মোবাইল আসক্তি এড়িয়ে বেশি বেশি লেখাপড়া ও খেলাধুলা করতে পরামর্শ প্রদান করেন। সেই সাথে এই খেলায় অংশ গ্রহনকারী সকল প্রতিযোগী দল প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক ও সহকর্মী বৃন্দ সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর