1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বাগমারার খাদ্য গুদামের সেই উপ পরিদর্শক সাময়িক বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:

রাজশাহীর বাগমারা উপজেলার খাদ্যগুদামে বিপুল পরিমাণ পঁচা ও নিম্নমানের চাল মজুত করার অভিযোগে ভবানীগঞ্জ খাদ্যগুদামের সেই উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহীর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষর করা আলাদা দুইটি চিঠিতে শুক্রবার এই আদেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম এবং বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সরেজমিন পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পেয়েছিলেন।
তিনি দাবি করেন, বরখাস্ত হওয়া উপ পরিদর্শক বাচ্চু মিয়া গুদাম থেকে ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল ঢুকিয়েছেন। এটা অনিয়ম। এর প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জ খাদ্যগুদামে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একদল কর্মকর্তা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান। পাশাপাশি থাকা তিনটি গুদামেই অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা চালের বস্তা ছিদ্র করে দুর্গন্ধ পঁচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পরিলক্ষিত হয়। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।
জানা যায়, সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়া হয়। সেখানে চালগুলো পঁচা, দুর্গন্ধ ও নিম্নমানের বলে দেখা যায়। গুদামে থাকা চালগুলোও সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীদের এসব পঁচা দুর্গন্ধ ও নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। খাদ্য গুদামে এসে এর সত্যতা পেয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, এসব সংগ্রহ করার দায়িত্বে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা থাকেন। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্তের বিষয় নিশ্চিত করে জানান, এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর