1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ ডেস্ক:

বাগমারা উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আসাদুল হক সান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু মুহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী মোল্লাহ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে অবসর গ্রহণকারী সমিতিভুক্ত মোট ২৪ জন শিক্ষক ও কর্মচারীর হাতে সম্মাননার চেক তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন প্রধান শিক্ষক, ১ জন সহকারী প্রধান শিক্ষক, ১৬ জন সহকারী শিক্ষক, ১ জন অফিস সহকারী এবং ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী। সর্বমোট ২২ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও গর্বের আবহ তৈরি করে।
বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু একটি প্রতিষ্ঠানের নয়, একটি প্রজন্মের নির্মাতা। তাঁদের অবসর মানে দায়িত্বের সমাপ্তি নয়, বরং সম্মানের নতুন অধ্যায়ের সূচনা। শিক্ষক কল্যাণ সমিতির এই উদ্যোগ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, সদস্যদের নিয়মিত বার্ষিক চাঁদার ভিত্তিতে গড়ে ওঠা এ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর