1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বাগমারায় নির্বাচনী সহিংসতা, বিএনপি কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর বাগমারায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে জামায়াতের এক কর্মী ও তার ভাতিজার ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, বিএনপির কর্মী–সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে এ হামলা চালায়।
গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গোয়ালকান্দি ইউনিয়নের বাকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হক (৪০) থানায় দায়ের করা অভিযোগে শান্ত ও আব্দুল হামিদের নামসহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করেছেন। হামলায় তার ভাতিজা বল্টু (২৬) গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে দু’জনকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা জানান, মোজাম্মেল আশঙ্কামুক্ত হলেও বল্টুর অবস্থা গুরুতর।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি সাইদুল আলম জানান, অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর