1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বাগমারায় চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত

 

মাহাবুর রহমান মনি, বাগমারা:

“মাদককে না বলি, আদর্শ গ্রাম গড়ি” এই লক্ষ্যকে সামনে রেখে বাগমারার হাটমাধনগরে চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ৩০ মার্চ, হাট মাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং এসপিও অ্যান্ড ম্যানেজার অপারেশন্স ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র সংগঠনের উদ্যোক্তা, এসআই মোঃ মাইনুল ইসলাম পিবিআই বগুড়া, বক্তব্য রাখেন, উদ্যোক্তা আলহাজ্ব মোঃ কলিম উদ্দিন (সেবা ফাউন্ডেশন), মোঃ আব্দুর রহমান সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোঃ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, আইসিটি।
তাঁদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তাঁরা বলেন, আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, মাদক মুক্ত সমাজ গঠন, সমাজের দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ তৈরি, ভিক্ষাবৃত্তি দূর করা, গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, বেকারত্ব দূরীকরণে সহায়তা প্রদান, সমাজের অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে সার্বিক সহযোগিতা প্রদান, এছাড়াও হিংসা-বিদ্বেষ এবং কলুষ মুক্ত দেশ গঠনের লক্ষ্যে তাদের প্রাথমিক এই উদ্যোগ। তারা মূলত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আদর্শ গ্রাম গঠন তথা আদর্শ মানুষ গঠনের মাধ্যমে সারা দেশব্যাপী যাতে তাদের এই লক্ষ্য ও উদ্দেশ্য অনুসরণীয় হয় সেই লক্ষ্যেই তারা কাজ করে যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
অপরাধ নিয়ন্ত্রণের জন্য তারা পুরো গ্রামকে প্রয়োজনে সিসি ক্যামেরার আওতায় আনার ও পরিকল্পনা রয়েছে তাদের। কেউ কারো বিরুদ্ধে যাতে মামলা-মোকদ্দমা না করেন, গ্রামের সমস্যা যাতে গ্রামেই তারা নিরসন করতে পারেন সেই ব্যাপারেও তারা কাজ করে যাবেন। শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, তবেই হবে একটি আদর্শ পরিবার আদর্শ গ্রাম।
অনুষ্ঠানে জনাব আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমানকে উক্ত সংগঠনের সভাপতি, আনিসুর রহমানকে সহ সভাপতি এবং সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে মূল কমিটি এবং পুরো গ্রামের পাঁচটি পাড়ায় নিয়ন্ত্রণের সুবিধার্থে প্রতি পাড়ায় আলাদা আলাদা কমিটি করে মোট ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গঠিত কমিটির শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে তাদের নাম ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটির শপথ বাক্য পাঠ করান হাটমাধনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবিএস আব্দুর রশিদ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরদাশ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, হাট মাধনগর চাকরিজীবী সংগঠনের অন্যতম সদস্য, সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মোঃ কাজী নজরুল ইসলাম বাংলাদেশ পুলিশ, মোঃ আব্দুল বারী, অফিসার, ডাচ্-বাংলা ব্যাংক, মোঃ আব্দুর রশিদ, জোনাল ম্যানেজার আর এফ এল, মোঃ এনামুল হক বিএসসি সহ অত্র সংগঠনের প্রায় ১৬০ জন সদস্য ও অত্র গ্রামের সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন, ব্যাংকার আতাউর রহমান, ক্ষুদে শিল্পী নোমান আহমাদ সহ অন্যান্য শিল্পীগণ। পাশাপাশি অত্র গ্রামের একজন মেধাবী ছাত্র ক্যাডেটে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
সবশেষে সংগঠনের এই মহৎ উদ্দেশ্য যাতে সফলকাম হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন অদ্য হাটমাধনগর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কাশেম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর