1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বাগমারায় ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান

গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:

রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের সর্বস্তরের মুসল্লীবর্গের ব্যানারে ইসরাইলের পণ্য বর্জনের জন্য বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটিতে নির্বিচারে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি সকল পণ্য ও সেবা সামগ্রী বর্জনের ডাক দিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মুসল্লিরা।

বুধবার ৯ এপ্রিল বিকাল ৪টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে শান্তিপুর মাদ্রাসার শিক্ষক মোঃ আরিফুল ইসলাম বলেন, ফিলিস্তিনিদের সাহায্য করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না।এটা বড় আফসোসের কথা।
কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ শাহাবুল ইসলাম বলেন, বাংলাদেশের বাজারে ইসরাইলি পণ্যের যে আধিপত্য তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

প্রতিবাদ সভায় স্থানীয় আলেম মোঃ জুলকার নাইম বাবু বলেন, আমাদের দেশে ইসরাইলি পন্যের আর কোন ঠাঁই হবেনা।আমরা তাদের সকল পণ্য আজ থেকে বর্জন করলাম।
হাফেজ আবুল কালাম আজাদ তার বক্তৃতায় বলেন, যেখানেই মুসলিমরা অত্যাচারিত হবে সেখানেই আমাদের প্রতিবাদ করতে হবে। আজ ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় উক্ত প্রতিবাদ সভায় ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা শামছুর রহমান, মোঃ তুহিন হোসেন,জুয়েল রানাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর