1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

বগুড়ার নন্দীগ্রামে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৫ টি গরু চুরি

গ্রামবাংলা নিউজ:


গত বৃহস্পতিবার ‎বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই পোতাপাড়া গ্রামে এক কৃষকের গোয়াল ঘরে সিদ কেটে চোরেরা ৫টি গরু চুরি করে নিয়ে গেছে।

‎জানা গেছে, ইজিবাইক চালক মোঃ আশরাফুল ইসলাম (৪০), পিতা মোঃ মোজাহার আলী, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী মোছাঃ শ্যামলী বেগমের সাথে মিলে গোয়াল ঘরে দেশি ও বিদেশি ৫টি গরু রেখে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা গোয়াল ঘরের দেয়ালের সিদ কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায়।

‎চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানান আশরাফুল ইসলাম। গরুগুলোই ছিল তার পরিবারের একমাত্র মূলধন।

‎ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎চুরির পর থেকেই আশরাফুল ইসলাম ও তার স্ত্রী ভোর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গরু খোঁজার জন্য ছুটে বেড়াচ্ছেন।

‎স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ ব্যাপারে পুলিশের তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।