1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত



বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় স্থানীয় শ্রমজীবী মানুষের মাঝে ফুডেলা দই বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বালানগর কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিন শতাধিক শ্রমিকের হাতে দই তুলে দেন স্থানীয় ব্যবসায়ী আকবর আলী।

বালানগর কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত নাবিল গ্রুপের দই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাবেক শ্রমিক নেতা ও উদ্যোক্তা আকবর আলী।

এ সময় বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম, হারুনুর রশিদ, খোরশেদ আলম ও আশরাফুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ সমাজ ও দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন সমাজে ইতিবাচক বার্তা দেয়। এমন উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

উদ্যোক্তা আকবর আলী জানান, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিকের মাঝে উপহার হিসেবে একটি করে কাপ ফুডেলা দই বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, “একসময় আমি নিজেও শ্রমিক সর্দার হিসেবে কাজ করেছি। শ্রমিকদের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। তাদের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ।

শ্রমিকরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ব্যস্ত কর্মজীবনের মাঝেও এমন সম্মান ও ভালোবাসা পাওয়া তাদের জন্য অনুপ্রেরণার।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর