1. admin@dailygrambangla24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলুর দামে ধস, আহসানগঞ্জ হাটে কৃষকের হাহাকার! ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, মৃত্যু ৩ অবসরেও সম্মান অটুট, বাগমারায় শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান দৈনিক উপচারের সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর জন্য ঐক্য ও উন্নয়ন প্রত্যাশায় দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী বাগমারাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে সংযম, সহনশীলতা ও আত্মশুদ্ধির মাধ্যমে এই মাসের শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি তিনি যাকাত-ফিতরা যথাযথভাবে আদায় এবং গরিব-দুঃখী মানুষের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।

এমপি ডা. আব্দুল বারী আরও বলেন, রমজান আমাদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করার এক অনন্য সুযোগ। তিনি বাগমারায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে সবাইকে ইবাদত-বন্দেগিতে বেশি বেশি সময় দেওয়ার অনুরোধ করেন।

তিনি মহান আল্লাহর কাছে বাগমারাবাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার রোজা ও ইবাদত কবুল হওয়ার প্রার্থনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর